Al-MukhtasarAl‑Inshiqaq · 84:1–25

Al-Mukhtasar · Tafsir · in Bangla

الإنشقاق

Al-Inshiqaq

The Sundering · Meccan · 25 ayahs

84:1Page 589

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١

When the sky has split [open]

১. যখন ফিরিশতাদের অবতরণের ফলে আসমান বিদীর্ণ হবে।

84:2Page 589

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢

And has listened [i.e., responded]1 to its Lord and was obligated [to do so]

২. আর স্বীয় প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।

84:3Page 589

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣

And when the earth has been extended1

৩. যখন আল্লাহ যমীনকে চামড়ার মতো সম্প্রসারিত করবেন।

84:4Page 589

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤

And has cast out that within it1 and relinquished [it]

৪. যখন যমীন তার ভেতরের গুপ্ত ভাÐার ও মৃতদেরকে বাইরে নিক্ষেপ করে খালি হয়ে যাবে।

84:5Page 589

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥

And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] –

৫. আর নিজ প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।

84:6Page 589

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦

O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion1 and will meet it.2

৬. হে মানুষ! তুমি ভালো কিংবা মন্দ করে নিজ প্রতিপালকের সাথে এর বদলা নেয়ার উদ্দেশ্যে কিয়ামত দিবসে মিলিত হবে।

84:7Page 589

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧

Then as for he who is given his record in his right hand,

৭. অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে।

84:8Page 589

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨

He will be judged with an easy account

৮. আল্লাহ তার হিসাব কোনরূপ জবাবদিহিতা ব্যতিরেকে কেবল পেশ করার মাধ্যমেই অতি সহজে নিয়ে নিবেন।

84:9Page 589

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩

And return to his people in happiness.

৯. ফলে সে নিজ পরিজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরে যাবে।

84:10Page 589

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠

But as for he who is given his record behind his back,

১০. পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পেছন থেকে বাম হাতে দেয়া হবে।

84:11Page 589

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١

He will cry out for destruction

১১. সাথে সাথে সে নিজের ধ্বংসকে আহŸান করবে।

84:12Page 589

وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢

And [enter to] burn in a Blaze.

১২. উপরন্তু সে জাহান্নামের উত্তাপ আস্বাদন করতে তাতে প্রবেশ করবে।

84:13Page 589

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣

Indeed, he had [once] been among his people in happiness;

১৩. কেননা, সে নিজ স্বজনদের মাঝে কুফরী ও পাপাচার নিয়ে আনন্দে মত্ত ছিল।

84:14Page 589

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤

Indeed, he had thought he would never return [to Allāh].

১৪. সে ধারণা করেছিলো যে, সে মৃত্যুর আবার পুনর্জীবনে ফিরে আসবে না।

84:15Page 589

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥

But yes! Indeed, his Lord was ever, of him, Seeing.

১৫. অবশ্যই, আল্লাহ তাকে প্রথমবারের মতো আবারো দুনিয়ার জীবনে ফিরত আনবেন। নিশ্চয়ই তার প্রতিপালক তার ব্যাপারে সম্যক অবগত। তাঁর নিকট এর কোন কিছুই গোপন নয় এবং তিনি অচিরেই তাকে এ কাজের বদলা দিবেন।

84:16Page 589

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦

So I swear by the twilight glow

১৬. আল্লাহ সূর্যাস্তের পর দিগন্তে উদীয়মান লালিমার শপথ করলেন।

84:17Page 589

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧

And [by] the night and what it envelops

১৭. তিনি রাত এবং তাতে যা সমবেত হয় এর শপথ করলেন।

84:18Page 589

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨

And [by] the moon when it becomes full

১৮. আর চন্দ্র যখন পরিপূর্ণতা লাভ করে পূর্ণিমায় রূপান্তরিত হয় তিনি তখনকার শপথ করলেন।

84:19Page 589

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩

[That] you will surely embark upon [i.e., experience] state after state.1

১৯. হে মানব সমাজ! তোমরা এক পর্যায় থেকে অপর পর্যায়ে উন্নীত হবে। বীর্য, রক্তপিÐ। অতঃপর মাংসপিÐ। অতঃপর জীবন, মৃত্যু ও সর্বশেষে পুনরুত্থান।

84:20Page 589

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠

So what is [the matter] with them [that] they do not believe,

২০. অতএব, এ সব কাফিরের কী হলো যে, তারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়ন করছে না?!

84:21Page 589

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١

And when the Qur’ān is recited to them, they do not prostrate [to Allāh]?

২১. যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা স্বীয় রবের উদ্দেশ্যে সাজদা করছে না।

84:22Page 589

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢

But those who have disbelieved deny,

২২. বরং যারা কুফরী করেছে তাদের নিকট নিজেদের রাসূল যা নিয়ে আগমন করেছেন তারা সেটির প্রতি মিথ্যারোপ করে থাকে।

84:23Page 589

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣

And Allāh is most knowing of what they keep within themselves.

২৩. আল্লাহ তাদের অন্তরের খবর রাখেন। তাঁর নিকট তাদের কোন আমলই গোপন থাকে না।

84:24Page 589

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤

So give them tidings of a painful punishment,

২৪. অতএব, হে রাসূল! আপনি তাদেরকে তাদের জন্য যে কষ্টদায়ক শাস্তি অপেক্ষা করছে সে ব্যাপারে সংবাদ দিন।

84:25Page 589

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥

Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.

২৫. তবে হ্যাঁ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে অবারিত প্রতিদান; যা হলো জান্নাত।

Text: Quranic Universal Library (Tarteel), via spa5k/tafsir_api (MIT), at a fixed version. The ayahs: Quran Foundation. Sources and licences

Contents

Ayat al-Kursi36Al-Kahfpage 42juz 15Bukhari 1Muslim 2999

Style

Theme
Text size
Layout

Читать на русском